September 27, 2026, 2:45 pm

কয়রায় আওয়ামী লীগের পদ ছাড়লেন ফেরদাউসুর রহমান

জি, এম রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের মৃত মকবুল হাওলাদারের পুত্র ঐ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফেরদাউসুর রহমান পদত্যাগ করেছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ফেরদাউসুর রহমান বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি করলেও তিনি কখনও কোন দায়িত্ব পালন করেননি। তিনি একজন শিক্ষক তার পক্ষে রাজনীতি করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ