September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা ‘আলিম মুন্সি’কে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক গুঞ্জন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে আলোচনা এখন তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা সমীকরণের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনায় উঠে এসেছে মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি এর নাম। তিনি ইতিমধ্যেই প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

​কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের এক কৃতি সন্তান মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি। রাজপথ থেকে উঠে আসা সাবেক এই তুখোড় যুবনেতা বর্তমানে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন অকুতোভয় লড়াকু সৈনিক হিসেবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের নানা প্রতিকূল ও সুখে-দুঃখে নেতা-কর্মীদের পাশে থেকে অবিচলভাবে সংগ্রাম করে গেছেন তিনি। দলের জন্য ত্যাগ স্বীকার করা এই নেতা উপজেলার একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবেও সুপরিচিত। দলমত, ধর্মবর্ণ বা বিশেষ কোনো গোত্রের ভেদাভেদ ভুলে তিনি সবসময় কাঁঠালিয়া সদর ইউনিয়নের সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন ও মাদক নির্মূল করার জন্য তার শতভাগ প্রচেষ্টা থাকবে বলে তিনি জানিয়েছেন।
সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করার এক অনন্য মানবিক গুণ রয়েছে তার মাঝে।

​সাধারণ ভোটার এবং স্থানীয় নেতা-কর্মীদের মতে, মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি একজন অত্যন্ত কর্মীবান্ধব ও জনবান্ধব অভিভাবক। বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে আসছেন। জনগণের প্রতি এই নিবেদিতপ্রাণ নেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হলে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আদর্শ ও বৈষম্যহীন ইউনিয়ন গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ