September 16, 2026, 6:33 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক

এস এম রাজ,, বিশেষ প্রতিনিধি

ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই:
বাগেরহাটের জেলা প্রশাসক

স্মার্ট ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং সরকারের ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।

​শনিবার (১১ জুলাই) বাগেরহাট অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৬-এর অভিষেক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্র [শাসক গোলাম মো: বাতে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “ভূমি প্রশাসন একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সাধারণ মানুষ যাতে ভূমি অফিসে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
ডিজিটাল ভূমি সেবাকে আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করতে আরও আন্তরিক হতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির সদস্যদের পেশাগত মান উন্নয়ন ও অধিকার রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
​বাগেরহাট জেলা শাখার সভাপতি এ.কে.এম সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অনুপ দাশ, বাংলাদেশ ভূমি অফিসার্স সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খুলনা বিভাগীয় কমিটির সভাপতি অনুপ দাশ,
মো: উজ্জল মাহমুদ ও যুগ্ম মহাসচিব খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান, সরকারী কৌসুলি পিপি মহসিন আলী।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিগত কমিটির সাবেক সভাপতি চন্দ্র শেখর বসু।
​এর আগে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
​নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি: এ.কে.এম শহিদুল ইসলাম; সহ-সভাপতি: শেখ নেয়ামত আলী ও গাজী শামীম আহসান; সাধারণ সম্পাদক: জাকির হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক: মাহবুবুল আলম ও মফিজুর রহমান; সাংগঠনিক সম্পাদক: স্বপন দাশ; সহ-সাংগঠনিক সম্পাদক: ইমাম মেহেদী;
প্রচার ও প্রকাশনা সম্পাদক: পিন্টু কুমার সাহা; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: হাছিব শেখ; সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: তুহিন প্রধান; অর্থ সম্পাদক: এইচ. এম আনিচুর রহমান; দপ্তর সম্পাদক: সিরাজুল ইসলাম এবং মহিলা সম্পাদক: দিলরুবা আক্তার।
​এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর সেন, টিটুল মন্ডল, আঃ সালাম মালেক মোড়ল, পলাশ কুমার দাস, মো: রাজু আহমেদ এবং মো: মামুন সরদার।
​অভিষেক অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এক মতবিনিময় সভায় মিলিত হন, যেখানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ভূমি অফিসারদের বিভিন্ন কল্যাণমূলক দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলার সর্বস্তরের ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ