September 16, 2026, 12:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচিতে যৌথ অভিযানে অস্ত্রসহ জৌথান বম (৫২) নামে কেএনএফের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে ৫৭ রাউন্ড কার্টুজ, একটি ওয়ার্লেস, ছুঁড়ি ও একনলা বন্দুক উদ্ধার করা হয়।

শনিবার (০৪ জুলাই) সকালে থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শেরকর পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জৌথান বম সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।স্থানীয় ও পুলিশ জানিয়েছে, গত তিনদিন ধরে থানচি দুর্গম এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযানে থানচি দুর্গম এলাকার শেরকর পাড়া থেকে কেএনএফ সদস্য জৌথান বমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনীরা।

নাম প্রকাশের অনিচ্ছুক এক ইউপি সদস্য জানিয়েছে, জৌথান বমক কেএনএফের সহযোগী হিসেবে কাজ করতেন। সে কখনো কুলি হিসেবে আবার কখনো তাদের আস্তানায় প্রশিক্ষণ মাঠে যেতেন। তাকে এসবের কাজে জড়িত না হওয়ার জন্য বহুবার বারণ করেছি কিন্তু কথা শোনেননি। বরং আমাকে ধরিয়ে দিতে হুমকি দিয়ে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘থানচির দূর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে সেনাবাহিনী আটকের পর পুলিশে কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ