September 16, 2026, 12:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কচুয়ায় ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

‘গণভোটের রায় ও জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের কচুয়ায় বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জুলাই (শনিবার) বিকাল ৪টায় কচুয়া উপজেলা গেট থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
​১১ দলীয় ঐক্য কচুয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা জামায়াতের আমির মো: রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

​বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে প্রধান অতিথি শেখ মনজুরুল হক বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জুলাই সনদের প্রতিফলন ঘটান, তাহলেই আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

অন্যথায়, গণভোটের রায়কে উপেক্ষা বা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে সারা বাংলাদেশে আবারও গণঅভ্যুত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।”

​তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দেশ পরিচালনা করার সুযোগ নেই।

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি।

​উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা বিভাগের সহযোগিতায় আয়োজিত এই পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারি শহিদুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ