September 16, 2026, 7:20 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে উৎসবমুখর আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট

বাগেরহাটে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং চারাগাছ বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, এনটিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, আলোকিত বাগেরহাট ও খুলনা টাইমসের নির্বাহী সম্পাদক আরাফাত হোসেন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকুনজি আরিফুল ইসলাম এবং দৈনিক সমাবেশের জেলা প্রতিনিধি সুজন মোল্লাসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়-এর জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার।

এনটিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোকিত বাগেরহাটের সভাপতি সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আলোকিত বাগেরহাটের সাধারণ সম্পাদক ও খুলনা টাইমসের নির্বাহী সম্পাদক এস এম আরাফাত হোসাইন ও এমপির ব্যক্তিগত সহকারি মোল্লা মাসুদুল হক।

 

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত অতিথিরা এনটিভির দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে এনটিভি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এনটিভি দেশের মানুষের আস্থা অর্জন করেছে। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর সম্প্রচার এবং পেশাদার সাংবাদিকতার চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা ভবিষ্যতেও সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে এনটিভি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে এনটিভির পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শতাধিক ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়। বিতরণ করা চারাগাছের মধ্যে ছিল আম, জাম, লিচু, সফেদা, লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ। ব্যতিক্রমী এই উদ্যোগটি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ