July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

রাজশাহীতে মানববন্ধন বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর শাহ মখদুম থানার ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান রনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার, ২ জুলাই দুপুরে নগরীর বিমান চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী যুবদল নেতা শাকিলুর রহমান রন নিজে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় কার্যালয়ে কয়েকজন চোরকে আটক করে মারধর করে স্থানীয় জনতা। ঘটনার সময় যুবদল নেতা শাকিলুর রহমান রন মাননীয় ভূমিমন্ত্রীর আরডিএ পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ে এসে তিনি দেখেন, চোরদের আটকে রেখে জনতা মারধর করছে। পরিস্থিতি দেখে তিনি তাৎক্ষণিকভাবে শাহ মখদুম থানায় খবর দেন এবং পরবর্তীতে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করেন। ওই চোরদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় একটি নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে। অথচ এই ঘটনার সঙ্গে শাকিলুর রহমান রন কোনোভাবেই জড়িত ছিলেন না।

উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের নিন্দা ও দাবি
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু অনলাইন সংবাদমাধ্যম সঠিক তথ্য যাচাই না করেই শাকিলুর রহমান রনের নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। এর ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা এই বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর পেছনে জড়িত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে মানববন্ধনে অভিযুক্ত শাহ মখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান রন সহ অত্র এলকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ