September 16, 2026, 8:59 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাট শহরের নাগেরবাজারের এলাকার রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বেলাল সরদারের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বেলাল সরদারকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ।

রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে শহরের নাগেরবাজার এলাকার ৭ নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন শাহিনের বাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই বেল্লাল এই বাসায় ছোট্ট দুটি কক্ষে বাসা ভাড়া থাকতেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগমকে বিভিন্ন সময় মারধর করতেন তার স্বামী। রোববার সন্ধ্যায় দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজিয়াকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত রাজিয়ার ভাই রিপন বলেন,বেলাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া ও তাস খেলায় আসক্ত ছিল। কিছুদিন আগেও আমার বোনের কাছে শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দিতে চাপ দিয়েছিল। আমরা তাকে বারবার জুয়া না খেলতে বলেছি, কিন্তু সে কোনো কথাই শুনত না।

বেলালের শৈশবের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে বেলাল আমার বন্ধু। তার বিয়েটাও আমি দিয়েছিলাম। আগে সে একটি রুটির দোকানে কাজ করত এবং ভালো মানুষ ছিল। কিন্তু পরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ার পর তার আচরণ পাল্টে যায়। রাজিয়া খুবই ভালো একজন নারী ছিলেন। তিনি বলতেন, প্রতিদিন ২০০ টাকা দিলেও তিনি সংসার চালিয়ে নেবেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বেলাল ও রাজিয়ার দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরিফিন বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ