স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়েছে ওয়ালটন ।
বুধবার (২৪ জুন) উপজেলার ফয়লাহাটে ওয়ালটন প্লাজা চত্বরে এই আয়োজন করা হয় ।
চিকিৎসা সেবা গ্রহণ করতে আসা মোল্যা মার্কাস জানান, ওয়ালটন পন্য সবসময় সেরা । পন্যের পাশাপাশি তারা যে গ্রাহক সহ সাধারণ মানুষেকে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে এ কারনে তাদের ধন্যবাদ জানাই ।
ওবায়দুল নামের অপর একজন ব্যাবসায়ী আশাবাদ ব্যাক্ত করে জানান, শুধু একদিনের জন্য নয় ওয়ালটনের এই মানবিক কাজ অব্যাহত থাকবে বলে আশাকরি ।
ওয়ালটন প্লাজা ফয়লাহাটের ম্যানেজার জানান, সারা বাংলাদেশে ওয়ালটন প্লাজা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা ফয়লাহাট শাখা এই আয়োজন করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের ব্যাবস্থা পত্র প্রদান ডায়বেটিস পরিক্ষা, ব্লাড প্রেসার নির্নয় করা হচ্ছে।
তিনি আরও জানান, এছাড়াও ওয়ালটন প্লাজা থেকে কিস্তির মাধ্যমে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন সহ নানান পন্য ক্রয় করা যাচ্ছে এবং নগদ টাকায় ক্রয় করলে থাকছে বিশেষ সুবিধা।
এদিন পুরুষের পাশাপাশি মহিলাদেরও চিকিৎসা সেবা প্রদান করা হয় ।