July 25, 2026, 10:17 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাগেরহাটে মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে এক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাসিবুর রহমান মিঞা ।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ।

প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শীল গৌতম কুমার, মো: হাবিবুর রহমান, মো: আব্দুল্লাহ ও অপূর্ব ডাকুয়া । অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত ৩৫ জন ছাত্রী অংশগ্রহণ করে। ক্যাম্পেইনে নাগরিক প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা,মো: হায়দার আলী ও কাকলি খাতুন। এছাড়া উদয়ন বাংলাদেশের রিসোর্স প্রকল্পের সিএম মো. মেহেদী হাসান বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের জন্য বড় বাধা। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রশ্নোত্তর পর্ব, দলীয় আলোচনা, সচেতনতামূলক খেলা ও বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নিজেদের করণীয় সম্পর্কে ধারণা লাভ করে। অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ