July 25, 2026, 9:19 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাষ্ট্রীয় পদ থেকে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য উপস্থাপন রাষ্ট্র ও জনগণের জন্য ক্ষতিকর হতে পারে- মোঃ মোবারক হোসাইন

এস এম আরাফাত হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন নড়াইলের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোবারক হোসাইন প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, “প্রধানমন্ত্রী দাবি করেছেন যে, ‘বিরোধীদল প্রস্তাবিত বাজেটে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ওপর কর বৃদ্ধির প্রতিবাদে মিছিল করেছে।’ এ দাবিকে তিনি “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, জনগণের সামনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন না করে সমালোচনার জবাব তথ্য, যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে দেওয়া উচিত।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর পদ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ। এ পদ থেকে প্রদত্ত বক্তব্য জাতির জন্য দিকনির্দেশনামূলক হওয়া উচিত। তাই ভুল, বিভ্রান্তিকর বা অসত্য তথ্য উপস্থাপন রাষ্ট্র ও জনগণের জন্য ক্ষতিকর হতে পারে।”
মোবারক হোসাইন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বাজেটের সমালোচনা করা একটি স্বাভাবিক ও বৈধ রাজনৈতিক অধিকার। কোনো রাজনৈতিক দল বা নাগরিক যদি বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলে, তাহলে তার জবাব তথ্য, যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “সমালোচনাকে শত্রুতা হিসেবে না দেখে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে গ্রহণ করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা ও গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।”
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “বিগত বছরগুলোতে উন্নয়নের নামে অসংখ্য মেগা প্রকল্প গ্রহণ করা হলেও অনেক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। জনগণের কষ্টার্জিত অর্থ যেন আর কোনোভাবেই মেগা প্রকল্পের আড়ালে লুটপাটের সুযোগে পরিণত না হয়। ভবিষ্যতের বাজেট হতে হবে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনকল্যাণকেন্দ্রিক—কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার নয়।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঋণনির্ভরতা নয়, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করা এবং জনগণের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমেই একটি সত্যিকার অর্থে কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।”
মোঃ মোবারক হোসাইন বলেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল এবং ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানে বিতর্কিত নিয়োগের ঘটনাগুলো দেশের স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক খাত নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, জনগণের আস্থার এসব প্রতিষ্ঠানকে দুর্বল করার মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতিকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি সরকারের প্রতি স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন নড়াইল জেলা জামায়াতের আমীর জনাব আতাউর রহমান বাচ্চু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য জনাব মোঃ আব্দুল মতিন ও মাওলানা মির্জা আশেক এলাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আবুল বাশার, অধ্যাপক আব্দুল সামাদ, আইয়ুব হোসেন খান, জেলা যুব বিভাগের সভাপতি খিয়ামউদ্দিনসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ