July 25, 2026, 11:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় মধ্যবয়সী ব্যক্তিকে মারধরের অভিযোগ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে আনিসুজ্জামান নামে এক মধ্যবয়সী ব্যক্তিকে মারধর ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে।

শুক্রবার সকালে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। গত বুধবার (১৩ মে) সকালে ভুক্তভোগী মো. আনিসুজ্জামান এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে হামীমের ৩ নম্বর গেট এলাকার বিপুল ভিলা তালেবের বাসার নিচে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আনিসুজ্জামান বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। গত (মঙ্গলবার ১২মে)রাত ১০টার দিকে অভিযুক্ত হামীম (৩৫), সাকিব (৩০) ও হৃদয় (৩০) তাকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নেয়। পরে স্থানীয় একটি বাসায় নিয়ে গিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আনিসুজ্জামান বলেন, তিনি টাকা ও মোবাইল ফোন ফেরত চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ইটের টুকরা ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে পুলিশ ফাঁড়ি থেকে তাকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর স্ত্রী পাখি বেগম বলেন, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, ফিটিংবাজ ও খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এএসআই) আমিনুর বলেন, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ