September 19, 2026, 3:00 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

৩৪ ধারায় দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় রাতের টহল অভিযানে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

বুধবার দিবাগত গভীর রাতে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন— মডেল টাউন এলাকার মোঃ ওবায়দুল হক রবিউল ইসলাম (৩০) এবং মোঃ নবীর হোসেন (২০)।

পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মডেল টাউন এলাকায় দায়িত্ব পালনকালে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান বলেন, “জনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সন্দেহজনক চলাফেরার কারণে পুলিশ আইনের ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে নিয়মিত আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।”

তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে কোনো ধরনের ইয়াবা, মাদকদ্রব্য বা অবৈধ সামগ্রী উদ্ধার হয়নি। তবে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের প্রয়োজনেই তাদের আটক করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় সম্প্রতি রাতের বেলা অপরিচিত ব্যক্তিদের চলাফেরা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ কারণে পুলিশের নিয়মিত টহল ও অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই।

পুলিশ জানিয়েছে, বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ