September 16, 2026, 2:52 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

তালায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

নাগরিক উদ্যোগ বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটি ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিক ভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্প তালা উপজেলাসহ বাংলাদেশের ৯টি জেলায় বাস্তবায়ন হচ্ছে।

প্রকল্পের মাধ্যমে শিক্ষা কার্যক্রম, মানবাধিকার রক্ষা, বর্ণবৈষম্য প্রতিরোধ, দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমসহ জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারকদের সাথে অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। উক্ত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমসমূহ স্থানীয় প্রশাসনকে অবহিতকরণ এবং মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সমন্বয় ও যোগাযোগ শক্তিশালী করার এক অ্যাডভোকেসি সভা মঙ্গলবার (১২ মে) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, দলিত নেত্রী সোমা সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

নাগরিক উদ্যোগ’র ফিল্ড কো-অর্ডিনেটর জুয়েল সরকার’র পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলিত নেত্রী জয়ন্তী রানী মন্ডল, স্বরসতী দাস, সুমিত্র সরকার ও বিডিইআরএম সাতক্ষীরা জেলা সভাপতি দিলীপ কুমার দাস প্রমুখ। এসময় প্রজেক্ট অফিসার সুমিত্রা সরকারসহ দলিত ও বিডিইআরএম’র নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ এবং সুশীলসমাজ প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ