September 16, 2026, 2:54 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

বিশ্ব মা দিবসে সকল মাকে হাবিবুর রহমান সেলিম রেজার শুভেচ্ছা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বিশ্ব মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং ঝালকাঠি-১ তথা কাঁঠালিয়া-রাজাপুর উপজেলার গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা।

​এক বিশেষ বাণীতে তিনি বলেন, “মা কথাটির মধ্যে মিশে আছে পৃথিবীর সবটুকু মমতা ও ভালোবাসা। একজন সন্তান হিসেবে মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। মা হচ্ছেন পরিবারের বটবৃক্ষ, যার ছায়ায় আমরা নিরাপদ থাকি। আজকের এই দিনে আমি পৃথিবীর সকল জীবিত মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং যারা পরলোকে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট সরকাের আমলে নিউইয়র্কে যতবার শেখ হাসিনা এসেছে ততবার আমার নেতৃত্বে তার বিরুদ্ধে নিউইয়র্কে আন্দোলন করেছি। হাসিনা এজন্য আমাকে ঘুম অথবা খুন কিংবা আয়না ঘরে বন্দী করত। বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে দীর্ঘ ১ যুগ আমার মায়ের সাথে দেখা করতে পারিনি এবং মৃত্যুর সময়েও মায়ের মুখ দেখতে পারিনি কারন, নিউইয়র্ক থেকে বাংলাদেশে যাওয়ার পর ফ্যাসিষ্ট সরকার আমাকে ঘুম করে ফেতল নয়ত কোন আয়না ঘরে বন্দী করে রাখত এ জন্য দেশেও যেতে পারিনি আর মায়ের চাঁদ মুখটাও দেখতে পারিনি মা আমার সর্গ ছিল আজ মা দিবসে শুধু মায়ের কথাই মনে পরে।

​প্রবাসে অবস্থানরত কাঁঠালিয়া ও রাজাপুরের কৃতি সন্তানদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যারা প্রবাসে থাকি, তারা মায়ের অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি। মা দিবস আমাদের মনে করিয়ে দেয় মায়ের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যের কথা। আসুন, আমরা সবসময় আমাদের মায়েদের মুখে হাসি ফুটিয়ে রাখতে সচেষ্ট হই।

​শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সমাজের প্রতিটি স্তরে মায়েদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোনদের তাদের পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর এবং মায়েদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

​পরিশেষে তিনি পৃথিবীর সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ