July 26, 2026, 2:12 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ভাটারাতে “ডি মাজেন্ড গীর্জায়” সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

ভাটারা থানা পুলিশ বারিধারা “ডি মাজেন্ড গীর্জায়” সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজনকে গ্রেফতার করেছে।

ভাটারা থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় দুইজন দুর্বৃত্ত বারিধারা “ডি মাজেন্ড গীর্জায়” প্রবেশ করে। তারপর তারা গীর্জার স্টাফদের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা উক্ত গীর্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের অফিস রুমের গ্রীল কেটে ভিতরে ঢুকে ফাদার এর হাত-পা ও মুখ বেঁধে রেখে রুমের আলমারি খুলে নগদ আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে অজ্ঞাতনামা অন্য একজন দুষ্কৃতিকারীর সহায়তায় দেয়াল টপকে ব্যাটারি চালিত রিকশায় পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

পরবর্তীতে ভাটারা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিকশার সূত্র ধরে ভাটারা থানা সহ পার্শ্ববর্তী থানা সমূহের কয়েক হাজার রিকশা ও চালকদের তথ্য সংগ্রহপূর্বক পর্যালোচনা করে আক্তার হোসেন ওরফে মনাকে শনাক্ত করে । গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ভাটারা থানা পুলিশ রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আক্তার হোসেন মনা ওরফে মনিরকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে এ ঘটনায় ব্যবহৃত ব্যাটারি চালিত রিকশা ও লুণ্ঠিত নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আক্তার হোসেন মনার তথ্য মতে একই তারিখ বিকাল আনুমানিক ০৫:৪০ ঘটিকায় লক্ষীপুর জেলার রামগতি এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ নিজাম ওরফে মিজানকে গ্রেফতার করা হয় এবং এসময় তার হেফাজত হতে লুণ্ঠিত নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ (০১ মে) রাত আনুমানিক ০২:৩০ গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে ঘটনার মূল পরিকল্পনাকারী আবুল হোসেন রতন ওরফে হাবুকে রাজধানীর খিলক্ষেত থানাধীন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয় পত্রসহ লুণ্ঠিত নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: ১| আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬) ২| মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) ও ৩| আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)|

ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত| মূলত মাদক ও অন লাইন জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। গ্রেফতারকৃত আবুল হোসেন রতন ওরফে হাবুর বিরুদ্ধে রাজধানী খিলক্ষেত সহ দেশের বিভিন্ন থানায় ০৮ টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত মোহাম্মদ নিজাম ওরফে মিজান এর বিরুদ্ধে কুমিল্লার লালমাই থানায় একটি দস্যুতার মামলা এবং গ্রেফতারকৃত আক্তার হোসেন মনা ওরফে মনির এর বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

তথ্য সূত্রঃ  ডিএমপি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ