September 16, 2026, 5:13 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

বাগেরহাটে মে দিবস উপলক্ষে শ্রমিকদলের সমাবেশ

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

 



বাগেরহাটে মে দিবস উপলক্ষে শ্রমিকদলের সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাগেরহাট জেলা শ্রমিক দল এই শ্রমিক সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন।
শুক্রবার (১ মে) বিকালে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়া সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর লায়ন ফরিদুল ইসলাম।
এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার জাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, কপিল কৃষ্ণ মন্ডল, বাবু সোমনাথ দে, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। মেহনতী শ্রমিকরা শরীরের ঘাঁম ঝরিয়ে দেশ গড়ার কাজে অবদান রেখে চলেছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম দেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সূচনা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের অধিকার ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ