July 26, 2026, 2:12 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০ দিকে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির সদর দপ্তর।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিজিবির সদস্যরা। অভিযানে দেওয়ানগঞ্জ সীমান্তের ১০৭৬ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায় নি।

কসমেটিকস পণ্য উদ্ধারের পর বৃহস্পতিবার রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ