July 26, 2026, 3:18 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মোহনপুরে কবরস্হানের জমি দখলের অভিযোগ

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার বাকশৈল গ্রামে কবরস্হানের জমি দখলের অভিযোগ উঠেছে।

এই বিষয়ে বাকশৈল গ্রামের মৃতঃ আয়ূব আলীর ছেলে আতাউর রহমান গত ২৮শে এপ্রিল ২০২৬ তারিখে বাদী হয়ে একই গ্রামের মৃতঃ গনি মৃধার ছেলে সিরাজ মৃধার বিরুদ্ধে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নিম্ন তপশিল ভুক্ত বাদীর দাদা মৃতঃ আবেদ আলী মৃধা নামে বাকশৈল মোজার আর, এস খতিয়ান ৫৫, আর,এস দাগ নং ১১৭৭, রকম কবরস্থান পরিমাণ ২ শতক জমি, বাদীর দাদা আবেদ আলী মৃত্যু বরণ করলে উক্ত খতিয়ান ও দাগ নং ১৭৭ জমিতে আমাদের কবরস্থান ও দাফন কাফন করা হয়। কিন্তু অত্যান্ত দুঃখের সাথে বাদী জানান যে, দাদার কবর সহ কবরস্থান জমিতে বিবাদী সিরাজ মৃধা জোরপূর্বক দখল করে বাড়ি নিমার্ণ করে বসবাস করছেন। বাদী সেই জমি ছেড়ে দিতে বললে বিবাদী বিভিন্ন ভাবে তালবাহানা করছে। এমতাবস্থায় বাদী জমি ফেরত এর জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন।

এই বিষয়ে মোহনপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা এস,আই ইয়ামিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ