July 26, 2026, 3:17 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ঢাবির ছাত্রাবাসের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত

ডেস্ক রিপোর্ট

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে নিশ্চিত করেছে পুলিশ। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময় যে ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল টিটন তাদের অন্যতম।

জানা গেছে, শুরুতে তার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমও বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ৫২ বছর বয়সী টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তিনি ঢাকার রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।

টিটন আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ইমন টিটনের ছোট বোনকে বিয়ে করেছেন। মূলত ইমনের দাপটেই তিনি অপরাধ জগতে প্রভাব বিস্তার করেন বলে আলোচনা আছে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর জামিন পান টিটন। কিন্তু আইনি জটিলতায় কারামুক্তি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগারে আটক অনেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীর মতো তিনিও কারামুক্ত হন।

পুলিশ বলছে, জামিনে মুক্তি পাওয়ার পর তিনি নিয়মিত আদালতে হাজিরা দেননি। তার অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ