September 16, 2026, 5:49 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

শার্শায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, পরিদর্শনে এমপি আজীজুর রহমান

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

যশোরের শার্শা উপজেলার উলাশীতে আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠানস্থল ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

শনিবার সকাল ৯টায় শার্শা উপজেলার উলাশী খাল পূর্ণখনন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে যান যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এমপি।

এসময় তিনি সমাবেশস্থল, খাল খনন এলাকা, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগমের স্থান, যানবাহন চলাচলসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উলাশী ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

পরিদর্শন শেষে এমপি আজীজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফল আয়োজন নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ