September 18, 2026, 7:44 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বাগমারায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভিডিও প্রদর্শনী

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় গ্রাম আদালত ও ভিডিও প্রদর্শনী পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম ও নারায়ণ চন্দ্র অধিকারী । বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি ও সকল ইউপি সদস্য এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এই সময় বক্তারা বলেন,গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে আমরা যায় গ্রাম আদালতে।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন আরাফাত রহমান কোকো ক্রীড় পরিষদের সভাপতি আব্দুল জলিল, উদ্যোক্ত সম্রাট বাবর আলী, উজ্জ্বল, শরিফ প্রমুখ। মত বিনিময় সভা শেষে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভিডিও প্রদর্শনী করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

ভিডিও প্রদর্শনী শেষে প্রশ্নত্তর পর্বে ১০ জনকে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ