September 17, 2026, 7:41 pm
শিরনাম :
কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা কসাই বাবু গ্রেপ্তার

সৈয়দ জালিস মাহমুদ

 

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা কসাই বাবু গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ বাবু (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার বাবু উপজেলার আট্টাকা এলাকায় মদনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় ফকিরহাট মডেল থানার চৌকস অফিসার এসআই শিবলী নোমান এবং সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে কসাই বাবু নামে এক মাদক বিক্রেতকাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ