September 21, 2026, 1:58 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি, জুস প্রদান তথ্যসেবা ও বিশ্রাম ছাউনি চালু

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য তথ্যসেবা কেন্দ্র এবং অভিভাবকদের জন্য বিশ্রাম ছাউনি চালু করা হয়েছে। এর পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুপেয় পানি, স্যালাইন, জুস ও কলম বিতরণ করা হয়।

বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলার কাটাখালি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদের সৌজন্যে এই কার্যক্রম পরিচালিত হয়।

তীব্র গরম ও রোদে শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্টের কথা বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এক অভিভাবক জানান, তিনি হাদির মোড় থেকে মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন। পরীক্ষার সময় মেয়ের পিপাসা পেলেও তা জানাতে পারেনি। এ অবস্থায় ছাত্রদলের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা একটি প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি রোদ থেকে বাঁচতে সামিয়ানা টাঙিয়ে বসার ব্যবস্থা করায় অভিভাবকদের জন্য স্বস্তি তৈরি হয়েছে।

অন্য এক অভিভাবক বলেন, এমন মানবিক আয়োজন তাদের মুগ্ধ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা করেন।

আয়োজক শরিফ মাহমুদ বলেন, তীব্র গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনায় রেখে ছাত্রদলের পক্ষ থেকে পানি, জুস ও স্যালাইন সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার জামান বাপ্পি, যুগ্ম সম্পাদক বাপ্পি ওবাইদুল্লাহ, আইন সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন, সহ-আইন সম্পাদক মো. সালসাবিল ও মাইনুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন হল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ