September 19, 2026, 12:41 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদন

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাকশৈল গ্রামে বিচারাধীন জমিতে বাড়ি নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন মীর মোঃ আব্দুল কাদের।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, মহামান্য হাইকোর্টে আপিল মামলা নং সি.আর-৫৪৮৩/২০২৪ বর্তমানে বিচারাধীন রয়েছে। উক্ত মামলার অন্তর্ভুক্ত ৫৪ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলমান।

এরই মধ্যে একই এলাকার মীর মোঃ আব্দুল খালেক মীর পৌরসভার অনুমোদন ছাড়াই ওই জমিতে ইমারত নির্মাণের চেষ্টা করছেন, যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ধারা ৩৫ লঙ্ঘনের শামিল।

তিনি আরও জানান, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এবং নিজেকে মামলার বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে (তারিখ: ১০ মার্চ ২০২৬), তাই জমির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্মাণ বা নকশা অনুমোদন দেওয়া হলে তা আইনগত জটিলতা সৃষ্টি করতে পারে।
এ প্রেক্ষিতে তিনি কেশরহাট পৌরসভার প্রশাসকের নিকট আবেদন জানান, যাতে বিবাদীয় জমির বিষয়ে আদালতের রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে বাড়ি নির্মাণের কোনো প্লান বা নকশা অনুমোদন না দেওয়া হয়।

আবেদনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ