July 26, 2026, 2:00 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

তালার ইসলামকাটি ইউনিয়ন ম্যাপ’র সমাপনী সভা অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি

তালার ইসলামকাটি ইউনিয়ন মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম (ম্যাপ) এর উদ্যোগে,অ্যাওসেড’র বাস্তবায়নে, জলাবায়ু এবং দূর্যোগ ঝুঁকির অর্থ ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিমূলক প্রোগ্রামের সমাপনী সভা রোববার (১৯ এপ্রিল) সকালে ইসলামকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

‎কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় সিডিআরএফআই প্রকল্পের অধিন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও করনীয় এবং প্রকল্পের অর্জন বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাওসেড’র প্রকল্প কর্মকর্তা হেলেনা খাতুন।

ফিল্ড অফিসার চায়না দাশ’র পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্য এজাহার আলী, আল আমীন, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, ফেরদৌস মোড়ল, খসরুর আলম, জয়ন্তী রানী মন্ডল, ফারজানা লাকি, ম্যাপ’র তালা উপজেলা সেক্রেটারী জুলফিকার রায়হান, সদস্য আহসান, প্রিয়ন্তী দাশ প্রমুখ।

‎সভায়- জলবায়ু পরিবর্তনজনিত দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের দুর্যোগসমূহ, কৃষিখাতে ক্ষতি, জলাবদ্ধতা, ইউনিয়ন পর্যায়ে জলবায়ু তহবিলের বরাদ্দ প্রদান, বাজেটে জলবায়ু ক্ষতি মোকাবেলায় বিশেষ বরাদ্দ রাখা, যথাযথ খাতে জলবায়ু ফান্ডের টাকা ব্যায়, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি নিরুপন করা এবং তার সমাধানে করনীয় বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ