July 26, 2026, 6:30 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মোহনপুরে অবৈধ ভাবে বাড়ি নির্মাণ বন্ধে প্রশাসনের কাছে অভিযোগ

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামে বিচারাধীন একটি জমিতে অবৈধ ভাবে ইমারত/ বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।

এঘটনায় নির্মাণ কাজ বন্ধের জন্য মোহনপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও কেশরহাট পৌরসভার প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছেন মীর আব্দুল কাদের।

আবেদনে উল্লেখ করা হয়, মহামান্য হাইকোর্ট আপিল মামলা নং সি,আর ৫৪৮৩/২০২৪ বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পযন্ত বিবাদীয় ৫৪ শতক জমিতে কোনো ধরনের ইমারত বা বাড়ি নির্মাণ আইনত নিষিদ্ধ। তবে অভিযুক্ত মীর আব্দুল খালেক মীর স্হানীয় পৌরসভা আইন -২০০৯ এর ধারা ৩৫ এর বিধান লঙ্ঘন করে, কোন অনুমোদিত নকশা ছাড়াই জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। মীর আব্দুল কাদের জানান, তিনি তার পিতা মরহুম আসির উদ্দিনের ক্রয়কৃত সম্পত্তির ওয়ারিশ সূত্রে বৈধ দখলভোগী।

এ বিষয়ে তিনি আদালতের শরণাপন্ন হলে গত ১০ মার্চ ২০২৬ তারিখে আদালত তাকে মামলার ২০ নম্বর বিবাদী হিসাবে অন্তর্ভুক্ত করেন এবং মামলাটি বর্তমান মামলাটি বিচারাধীন রয়েছে।এ অবস্থায় বিচারাধীন জমিতে চলমান নির্মাণ কাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

উল্লেখ্য, জমিটি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বাকশৈল মৌজায় অবস্থিত, যার বিভিন্ন খতিয়ান ও দাগ নম্বর অনুযায়ী মোট পরিমান ৫৪ শতক। মোহনপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও কেশরহাট পৌরসভার প্রশাসক জোবায়দা সুলতানা বলেন, অভিযোগ পেয়েছি।অভিযোগের প্রেক্ষিতে পরর্বতী আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে। এই বিষয়ে মোহনপুর থানায় একটি অভিযোগ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ