July 26, 2026, 6:29 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাগেরহাটে ঠিকাদার পরিবর্তন করে দ্রুত সময়ের মধ্যে লক্ষ্মীখালী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

এস এম রাজ,বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে ঠিকাদার পরিবর্তন করে দ্রুত সময়ের মধ্যে লক্ষ্মীখালী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নির্ধারিত মেয়াদ শেষ হলেও সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার।
যার ফলে আগে থেকে ঝূকিপূর্ণ কাঠের পোল দিয়ে পারাপার করছেন স্থানীয়রা। মাঝে মাঝেই ঘটছে ছোটখাট ‍দূর্ঘটনা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এদিকে ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করে অতিদ্রুত কাজ শেষের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্থানীয় বারাকপুর বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন-ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম,
সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল,
মো. মহিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সকিনা বেগম, শেখ জিহাদ আলী খোকন, ফকির মাসুম বিল্লাহ, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, এলাকাবাসীর দাবি কাজ না করে ঠিকাদার সরকারি টাকার একটা অংশ তুলে নিয়েছেন। আর ভাঙ্গা নড়বড়ে কাঠের ব্রিজের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণের।
ঠিকাদারে নিয়োগ বাতিল করে অতিদ্রুত নতুন ঠিকাদার দিয়ে ব্রিজের কাজ সম্পন্ন করার দাবি মানববন্ধনকারীদের।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম বলেন, নড়বড়ে ওই কাঠের পোলের দুই পাশে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ওই পোল দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাওয়া আসা করেন। অন্তত ২০টি গ্রামের মানুষ রামপাল, মোংলা ও বাগেরহাট সদরে যাওয়ার জন্য ওই পোলটি ব্যবহার করেন। কিন্তু এলজিইডি এখানে ব্রিজের জন্য টাকা বরাদ্দ দিলেও, স্থানীয়দের কোন উপকারে আসেনি।নির্ধারিত সময় শেষ হলেও, কাজের কোন অগ্রগতি নেই। বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অদূরদর্শীতা এবং সদিচ্ছার অভাবে সাধারণ মানুষের এই ভোগান্তি পোহাতে হচ্ছে।
আবুল শেখ নামের এক বৃদ্ধ বলেন, ঠিকাদারতো বাড়ি থেকে টাকা এনে কাজ করবে না। সরকারি টাকায় কাজ করবে। তারপরও কেন কাজ ফেলে রাখবে। আমাদের দাবি অতিদ্রুত ব্রিজ নির্মান করে এলাকাবাসীর দূর্ভোগ লাঘব করুণ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানাযায়, দরপত্র আহবান ও যাচাই-বাছাই শেষে ২০২৪ সালের শেষের দিকে পূর্বসায়ড়া-লক্ষ্মীখালী খালের উপর ব্রিজ নির্মানের জন্য নিসিথ বসু নামের একটি ঠিকাদারকে কার্যাদেশ দেয় এলজিইডি বাগেরহাট। ৩ কোটি ৮৪ লক্ষ ৪ হাজার ২১ টাকা ব্যয়ে চলতি বছরের ১২ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা থাকলেও দৃশ্যমান তেমন কোন কাজ করেনি ঠিকাদার।
তবে এই সময়ে ১৩ শতাংশ কাজের বিল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের দৃশ্যমান অগ্রগতি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠিও দেওয়া হয়েছে।
সব শেষ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উর্দ্ধোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান।
তিনি বলেন, পূর্বসায়ড়া-লক্ষ্মীখালী ব্রীজটির কাজ খুব পুরানো। ঠিকাদার প্রথম থেকেই ঠিক-ঠাক কাজ করেনি। আমরা তাকে চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পরে দুই পাশে শুধু পাইলের কাজ করেছে। তারপর আর কোন কাজ করেনি। ঠিকাদারের চুক্তি বাতিলের জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে নেওয়া হবে বলে জানান এই প্রকৌশলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ