July 26, 2026, 1:04 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) অপরাহ্নে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক, মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেড। মোঃ জোবেদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এম এম হক আইডিয়াল স্কুলের সভাপতি ও মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’। শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়ে গম্ভীরা পরিবেশনাটি উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
​প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এম এম হক আইডিয়াল স্কুল তাদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

​অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ