September 17, 2026, 9:59 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাশিয়ানী এম এ খালেক কলেজের সভাপতি আব্দুস সালাম, বিদ্যোৎসাহী ফোরকান শরীফ মনোনীত ‎

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় অবস্থিত এম এ খালেক কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

‎বুধবার (১৫ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশ অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম মোল্লা এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফোরকান শরীফ।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মনোনীত গভর্নিং বডির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে দুই বছর পর্যন্ত বহাল থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি সংক্রান্ত (সংশোধিত) সংবিধি ২০১৯ অনুযায়ী ভাইস-চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

‎এম এ খালেক কলেজের অধ্যক্ষ কে এম মাহমুদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের দক্ষ নেতৃত্বে এম এ খালেক কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী। কলেজের সার্বিক অগ্রগতিতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

‎গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ আব্দুস সালাম মোল্লা বলেন, এ দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এক বিশাল দায়িত্বও বটে। শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কলেজটিকে আরও এগিয়ে নিতে পারব বলে আমি মনে করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ