মোহনপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, অংশগ্রহণ করছে ৮৭০ জন শিক্ষার্থী
রাজশাহীর মোহনপুর উপজেলায় আগামীকাল ১৫ই এপ্রিল বুধবার ২টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে ৮৭০ জন শিক্ষার্থী।
বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫২২ জন ও কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৮ জন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব লায়লা আরজুমান্দ বলেন, দীর্ঘ বছর পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে এবং ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এবং পরীক্ষার পরিবেশ সুষ্ঠ রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এর নির্দেশক্রমে ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন সভা সমাবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়েছে।