September 20, 2026, 7:49 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: আব্দুর রব

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পশ্চিম থানা শাখার উদ্যোগে ‘ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত এই শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব বলেন, “বর্তমান সময়ে দায়িত্বশীলদের নৈতিকতার দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। নৈতিকতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েই আমাদের একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়তে হবে।”
গুলশান পশ্চিম থানা আমীর মাহমুদুর রহমান আযাদ-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ ইসমাঈল হোসাইন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর। মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি।
বক্তারা বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের ত্যাগ ও সততার সাথে কাজ করতে হবে। আদর্শ সমাজ বিনির্মাণে ব্যক্তিগত আমল ও নৈতিক মান উন্নয়নের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মুহাম্মাদ গোলাম মোস্তফা কাইয়ূম, থানা কর্মপরিষদ সদস্য ও প্রশিক্ষণ সম্পাদক। মুহাম্মাদ আতিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক। আল আমিন, প্রচার ও আইটি সম্পাদক। মুহাম্মাদ জয়নুল আবেদীন,যুব ও ক্রীড়া সম্পাদক। মুহাম্মাদ শাহজাহান সরকার,সমাজসেবা সম্পাদক।
শিক্ষাশিবিরে গুলশান পশ্চিম থানার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ