July 26, 2026, 1:01 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গ্রাম বাংলার আবহে বর্ণিল সাজে সেজে আসেন অনেকে নববর্ষ উৎসবে। লাঙ্গল, পাটলা, কাচি নিয়ে লুঙ্গী পড়ে ঘাড়ে গামছা দিয়ে উপজেলা প্রাঙ্গণে হাজির হয় একদল কৃষক। এই যেন বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এসেছে।

কলেজ শিক্ষার্থীরা বাংলার নব বর-বধূ সেজে আসেন অনুষ্ঠানে। আগতদের সবার দৃষ্টি বর-বধূর দিকে। সাথে আছে পালকী। চিরচেনা সেই বাংলার সংস্কৃতি মনে হলো পুনরায় ফিরে এসেছে বাংলা নববর্ষে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষে চোখে পড়ে এসব দৃশ্য।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপস্থিত সকলকে উপজেলা প্রশাসন দই চিড়া খাইয়ে অ্যাপায়ন শেষে উপজেলা চত্বরে গান, নাচ ও দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়।

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার মোরসালিন মেহেদী, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ