September 17, 2026, 10:41 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঁঠালিয়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের এক মাসের কারাদন্ড

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মো. রাজু লাহেরী (২১) নামের এক যুবককে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মো. রাজু লাহেরী উপজেলার আমুয়া গ্রামের মৃত্যু সত্তার লাহেরীর ছেলে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন এ কারাদন্ড দেন।

জানাযায়, উপজেলার আমুয়া গ্রামের এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও অশ্লীল কথা বলে একই গ্রামের মো. রাজু লাহেরী। ওই শিক্ষার্থীর পিতা ও স্বজনরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। পরে অভিযুক্ত মো. রাজু লাহেরীকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে অভিযোগ প্রমানিত হওয়ায় ইউএনও মো. মকবুল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০৯ ধারায় তাকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন বলেন, ইভটিজিং করার অপরাধে মো. রাজু লাহেরীকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ