September 17, 2026, 10:41 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কয়রায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

জি,এম, রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বাঙ্গালীর প্রানের ঐতিহ্য বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় ইলিশ আর পান্তাভাত খাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান মালা শুরু করা হয়।

এর পর পরিষদ মাঠে নানান অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আকবার হোসেন, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, আনসার ভিডিপি অফিসার আমিনা, সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, মোস্তফা শহীদ সরোয়ার, এস এম নুরুল আমিন নাহিন প্রমুখ।

এবারের কয়রায় নববর্ষের শোভাযাত্রাটি মানুষের মন কেড়ে নেয়। উপজেলা প্রশাসন ও মদিনবাদ যুব সংঘের নান্দনিক আয়োজনে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে গ্রামীন মেলার আয়োজন করা হয়।

এ ছাড়া ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, কাচিটানা, হাড়িভাঙ্গা, গ্রামীন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ