September 17, 2026, 10:42 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

শরণখোলায় সোমবার সকালে খালের পানিতে ডুবে রাবেয়া (৪) নামে এক কন্যা শিশু মারা গেছে। নিহত শিশু উপজেলার চালরায়েন্দা গ্রামের বাবুল জোমাদ্দারের কন্যা।

থানা পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শিশু রাবেয়া খেলতে খেলতে সবার অলক্ষ্যে বাড়ীর পিছনে খালে পড়ে যায়। সে সময় শিশুটির মা তানিয়া বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। অনেকক্ষন ধরে শিশুটির কোন সাড়া না পেয়ে খোঁজাখুঁজি করে বাড়ীর পিছনে খালে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বেলা ১২টার দিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ লাবনী আক্তার বলেন, পানিতে ডোবা শিশু রাবেয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

শরণখোলা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন,পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ