July 25, 2026, 11:32 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মন্ত্রীর মতবিনিময়

ডেস্ক রিপোর্ট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে সোমবার (১৩ এপ্রিল ২০২৬) আগারগাঁওয়ে বন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী  শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চরাঞ্চলে বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী  বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাধ্যমে দেশের বনাঞ্চলের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। তিনি আরো জানান, জবরদখলকৃত বনভূমি উদ্ধারেও মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
মন্ত্রী বন অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের তাদের সমস্যাবলি ও চ্যালেঞ্জসমূহ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন। এসব তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত চেকলিস্ট প্রণয়ন করে বন সংরক্ষণ, বন উজাড় রোধ এবং দখলমুক্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জবরদখলকৃত বনভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহকরণে বিভাগীয় বন কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুন্দরবনে দস্যু দমনে চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওসার, অতিরিক্ত সচিব শামিমা বেগম এবং বন সংরক্ষক আর.এস.এম. মুনিরুল ইসলামসহ বন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ