September 17, 2026, 10:41 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কাঁঠালিয়ায় প্রতিপক্ষের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত হারুন মোল্লা গংরা।

গতকাল (রবিবার) প্রতিপক্ষের করা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ কাঁঠালিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিজেদের স্বপক্ষে দেশের সর্বোচ্চ আদালতের রায় ও স্থানীয় শালিসের তথ্য তুলে দরেন হারুন মোল্লা।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুন মোল্লা বলেন, প্রতিপক্ষের গতকালের করা সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, “আমরা ভূমিদস্যু নই বরং আমরা আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। যে জমি নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, সেই জমির মালিকানা নিয়ে আমরা ইতিমধ্যে জেলা ও দায়রা আদালত এবং হাইকোর্ট ও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকেও রায় পেয়েছি। আমাদের কাছে জমির বৈধ কাগজপত্র ও আদালতের রায় রয়েছে

​হারুন মোল্লা বলেন, শুধু আদালত নয়, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত শালিসেও রায় আমাদের পক্ষেই এসেছে।

তাদের দাবি, প্রতিপক্ষরা আদালতের আদেশ এবং সামাজিক সিদ্ধান্ত অমান্য করে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

​সংবাদ সম্মেলনে হারুন মোল্লা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জমির দলিল এবং সুপ্রিম কোর্টের রায়ের কপি যাচাই করলেই প্রকৃত সত্য উন্মোচিত হবে। তিনি মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেতে এবং তাদের বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে হারুন মোল্লা ও তার মা এবং সহদর ভাইয়েরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ