September 17, 2026, 11:20 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

শরণখোলায় মাদক কারবারির হুমকির মুখে মুক্তিযোদ্ধা পরিবার, সিসিটিভি স্থাপনে বাধা

​নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় এক চিহ্নিত মাদক কারবারির ভয়াবহ তাণ্ডব, বসতবাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপনে বাধা প্রদান এবং সংবাদকর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানকে সপরিবারে প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী নারী আফরোজা সুলতানা।

তিনি স্থানীয় বাসিন্দা এবং এক বীর মুক্তিযোদ্ধার সন্তান।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফরোজা সুলতানা জানান, তাঁর স্বামী মো. রাজিব হোসেন একজন স্থানীয় সংবাদকর্মী। গত ৬ এপ্রিল (সোমবার) পারিবারিক নিরাপত্তার স্বার্থে তাঁরা নিজেদের বসতবাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেন। ক্যামেরা স্থাপনের কাজ চলাকালে রায়েন্দা বাজারের চিহ্নিত মাদক কারবারি ইলিয়াস তালুকদার (পিতা: মৃত হাসেম তালুকদার) দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত বাড়িতে প্রবেশ করে এবং কাজে বাধা প্রদান করে।

​ভুক্তভোগী অভিযোগ করেন, ইলিয়াস তালুকদার প্রকাশ্যে সিসিটিভি স্থাপনে বাধা দিয়ে দম্ভোক্তির সাথে দাবি করে যে, ক্যামেরা বসালে তার ‘মাদক ব্যবসায়’ মারাত্মক ব্যাঘাত ঘটবে। এ সময় ক্যামেরা না সরালে এই দম্পতিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং সপরিবারে হত্যার হুমকি দিয়ে অবিলম্বে এলাকা ত্যাগ করতে বলা হয়।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযুক্ত ইলিয়াস তালুকদার এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। গত ৮ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে ২৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছিল। বর্তমানে তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা আদালতে বিচারাধীন। সম্প্রতি জামিনে বেরিয়ে এসে সে পুনরায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

​এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। প্রতিকার চেয়ে গত ৮ এপ্রিল শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩৫০) দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে আফরোজা সুলতানা বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং সংবাদকর্মীর পরিবার হয়েও আমরা আজ নিজ বাড়িতে মাদক ব্যবসায়ীর ভয়ে চরম অসহায়। আমরা প্রশাসনের কাছে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার ও সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।”

​সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে চিহ্নিত এই মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সেই সাথে পুরো এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানের দাবি জানান উপস্থিত স্থানীয়রা।

​এ বিষয়ে অভিযুক্ত ইলিয়াস তালুকদারের নির্দিষ্ট কোনো মোবাইল নম্বর বা বর্তমান অবস্থান শনাক্ত করা সম্ভব না হওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া যায়নি। তবে সার্বিক বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, “ঘটনার দিন আফরোজা সুলতানা ফোনে নিরাপত্তা চাইলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। পরবর্তীতে তাঁকে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়। অভিযুক্ত ইলিয়াসকে মাদকসহ গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

​সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ