July 25, 2026, 11:32 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজশাহীতে শিল্পায়ন জোরদারে প্রতিমন্ত্রী ও রাসিক প্রশাসকের মতবিনিময়

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে শিল্প খাতকে গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী সার্কিট হাউজে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় রাজশাহীর উন্নয়ন, বিশেষ করে শিল্প খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুরুতেই উভয়ের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় রাসিক প্রশাসক রাজশাহীর চলমান উন্নয়ন কর্মকাণ্ডের একটি সার্বিক চিত্র তুলে ধরে বলেন, এ অঞ্চলে দক্ষ জনশক্তি থাকলেও শিল্পকারখানার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় অনেকেই কর্মসংস্থানের বাইরে রয়েছেন। তিনি মনে করেন, পরিকল্পিত উদ্যোগ এবং সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে রাজশাহী শিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

আলোচনায় রাজশাহীর বন্ধ হয়ে যাওয়া এবং ঝিমিয়ে পড়া শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বস্ত্র ও পাট খাতকে ঘিরে নতুন শিল্প স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে বৃহৎ পরিসরে কর্মসংস্থান তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিতরা।

প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, সরকার টেকসই শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে। তিনি রাজশাহীর সম্ভাবনাময় খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় মন্ত্রণালয় এবং রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ