September 17, 2026, 11:22 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ফকিরহাটে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে গরু-ছাগলের হাট  

সৈয়দ জালিস মাহমুদ,

ফকিরহাটে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে গরু-ছাগলের হাট

বাগেরহাটের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকার শিউলি ফিলিং ষ্টেশন এর সামনে গরু-ছাগলের হাট বসানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে।
আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে উক্ত স্থানে পশুর হাটটি চালু করা হচ্ছে। এখানে সপ্তাহে প্রতি রবিবার ও বুধবার এই দুইদিন পশুর হাট বসানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, গরু-ছাগল খামারী, ব্যবসায়ী ও মাংস বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, জামায়াত নেতা অধ্যাপক মোফাজ্জল হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট কাজী ইয়াছিন, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে,সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি সৈয়দ জালিস মাহমুদ, জাকির হোসেন,শেখ সৈয়দ আলী,সৈয়দ অনুজ  সহ অন্যান্যরা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ