July 25, 2026, 11:32 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পুরনো জৌলুস ও ঐতিহ্য ফিরিয়ের আনার আহ্বান জানান পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

শনিবার (১১ এপ্রিল ২০২৬) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধান এবং প্রকল্প পরিচালকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেন, সব ধরনের আইনি জটিলতা দূর করে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের মাধ্যমে প্রকল্পগুলোকে আরো গতিশীল করতে হবে। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পুরনো জৌলুস ও ঐতিহ্য পুনরুদ্ধারে তৃণমূল পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংস্থাভিত্তিক চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করা হয়। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে মন্ত্রী প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রয়োজনে দপ্তর সংস্থাগুলোকে সমন্বিতভাবে প্রকল্প প্রণয়নে কাজ করার পরামর্শ দেন তিনি। একই সাথে সরকারি কর্মচারীদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের উন্নয়ন নিশ্চিত করতে আমাদের চিন্তা ও কর্মপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মানবসম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পগুলোকে আরও জোরদার করতে হবে।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।এছাড়া, সূর্যমুখী ও সরিষা উৎপাদন বৃদ্ধি এবং সেখান থেকে ভোজ্য তেল উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। তৃতীয় ভাষা শিক্ষা, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের যুবসমাজকে আধুনিক দক্ষতায় সজ্জিত করে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করা সম্ভব। পাশাপাশি, বন্ধ হয়ে যাওয়া সকল প্লান্ট দ্রুত পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর নির্দেশনা প্রদান করেন তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ