September 17, 2026, 11:58 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কচুয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে​মোঃ আলী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

​সভায় উপস্থিত ছিলেন ​সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, ​কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ​উজ্জ্বল কুমার দাস,

​এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো আমাদের লক্ষ্য।

পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়।

​সভাপতির বক্তব্যে মোঃ আলী হাসান বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আনন্দঘন ও নিরাপদ নববর্ষ উদযাপন করতে চাই। এজন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা একান্ত কাম্য।”

​অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা কচুয়ায় নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব পেশ করেন।

সবশেষে সভার পক্ষ থেকে সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ