September 17, 2026, 11:58 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

মোংলায় অবৈধ জ্বালানী ও ভোজ্য তেল মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

সৈয়দ জালিস মাহমুদ, নিউজ ডেস্ক

মোংলায় অবৈধ জ্বালানী ও ভোজ্য তেল মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ তেলের গোডাউনে র‌্যাব ও উপজেলা প্রসাশন অভিযান পরিচালনা করে।

৮ এপ্রিল বুধবার মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ অভিযান পরিচালনা করে অবৈধ জ্বালানী ও ভোজ্য তেল মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় RAB 6 ও মেংলা থানা পুলিশের সহযোগিতায় অবৈধভাবে জ্বালানী তেল (পেট্রোল, অকটেন) মজুদ করায় ‘সি লিংক ইন্টারনাল এর মালিক, জাহাজ ব্যবসায়ী মোঃ ইউসুফ আলীকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভোজ্য তেল (সয়াবিন,পাম অয়েল) মজুদের দায়ে মেসার্স জালাল স্টোর এর মালিক মোঃ মনিরুজ্জামানকে ৫০ হাজার এবং মেসার্স শোভা স্টোর এর মালিক সবুর তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রথমদিনে জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে যাতে কেউ আর অবৈধ মজুদ না করে।
অবৈধ মজুদ রোধে এক সপ্তাহ পর পর অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন র‍্যাব-০৬ খুলনার অপারেশন অফিসার সৈয়দ ফজলুর রহমান ও বাগেরহাট জেলার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা বেগম।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ