September 20, 2026, 11:18 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই, শান্তর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বড়কুঠি সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১২টায় নগরীর জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মতিহার থানা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুর্জয় ইসলাম নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক মোঃ শাকিল আহমেদ আলী এবং মতিহার থানা উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুজ্জামান রাসেল।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন। সঞ্চালনায় ছিলেন বোয়ালিয়া পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম দীপ্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেন ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর মোসা: আলফাতুন্নেসা পুতুলসহ স্থানীয় সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে শান্তর মানহানি ঘটানো ও সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।

বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তারা আরও বলেন, নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তর বিরুদ্ধে দায়েরকৃত মামলার দ্রুত প্রত্যাহার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ