September 18, 2026, 12:26 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ভাত রান্নায় দেরী,স্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার

সৈয়দ জালিস মাহমুদ,

ভাত রান্নায় দেরী,স্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার
বাগেরহাটের ফকিরহাটে ভাত রান্না করতে দেরী হওয়ায় স্ত্রী মুসলিমা বেগম (২৭) নামে এক নারীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেয় স্বামী চুন্নু শেখ। এতে ওই নারী গুরুত্বর আহত হয়েছেন। উপজেলা পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী চুক্কু শেখ (৩৫) কে গ্রেপ্তদার করেছে পুলিশ। তাকে সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী ওই নারী জানান, রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকায় সকালে ভাত রান্না করতে দেরী হওয়ায় তার স্বামী গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেয়। তার মূখমন্ডলের ও শরীরের এক পাশে ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন।

এ ঘটনায় আহত নারীর ভাই নিজ বাদী হয়ে এদিন রাতেই ফকিরহাট থানায় একটি মামলা করেন। যার নং-৯, তারিখ-০৫/০৪/২০২৬ই। অভিযুক্ত স্বামী চুন্ন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী মুসলিমা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী বিভিন্ন সময়ে কারনে-অকারনে তাকে বিভিন্নভাবে শারিিরক ও মানষিক নির্যাতন করে আসছেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। আশা করি এখানে সে সুচিৎসা পাবেন। অন্যত্র যাওয়া লাগবে না বলে তিনি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ