September 21, 2026, 2:39 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত বৈঠকে, জিপিএস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট

দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত বৈঠকে, জিপিএস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রী

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং সরকারের কার্যক্রম আরো জোরদার করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

সভাপতির বক্তব্যে সড়ক ও সেতু মন্ত্রী বলেন, গণপরিবহনে জিপিএস কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ইউটার্নগুলোকে নিরাপদ করার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। হাইওয়ের সঙ্গে সংযুক্ত স্থানীয় সড়কগুলোতেও নিরাপদ ইউটার্ন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে অতীতের ভুলগুলোর পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে। এসময় মন্ত্রী আরো জানান, ফেরিতে যানবাহন ওঠানোর ক্ষেত্রে যাত্রীদের নামিয়ে নিরাপদভাবে উঠানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা হবে। ফিটনেসবিহীন কোনো যানবাহনের রেজিস্ট্রেশন না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বিআরটিএকে আরো শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ভালো কিছু করতে চান এবং তা বাস্তবায়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত সদিচ্ছা প্রয়োজন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সড়ক ও সেতুমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে আগামী ঈদযাত্রাকে আরো স্বস্তিদায়ক করা হবে। হাইওয়ে পুলিশকে আরো তৎপর করা, পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণে জোরদার ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ন্ত্রিত অস্থায়ী বাস কাউন্টার বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যময় হলেও কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে সাময়িক বরখাস্ত, রুট পারমিট বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, এখন থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টার ও যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিগগিরই এসি বাসের ভাড়া নির্ধারণে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী দিনে ঈদযাত্রা আরও নিরাপদ, নির্বিঘ্ন ও যাত্রীবান্ধব হবে।

দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ