July 26, 2026, 4:09 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূর্ধর্ষ চুরি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি।

২৯ শে মার্চ (রবিবার) রাতে সাতক্ষীরার শ্যামনগর আশা ব্রিকস ও পেট্রোল পাম্পের মালিক, রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মৃত তারিফ আলী গাজীর পুত্র আলহাজ আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

এ সময় চোরেরা আলহাজ¦ আরব আলী গাজীর স্ত্রী মোছাঃ সামছুন্নাহার বেগম (৫৫) , পুত্র বধু মোছাঃ নূরীতারা খাতুন (৩৫) ও পুত্রের কন্যা মোছাঃ আরিয়ানা খাতুনকে (৯) অজ্ঞান করে। বর্তমানে মোছাঃ সামছুন্নাহার বেগম শ্যামনগর হাসপাতালে এবং নূরীতারা ও আরিয়ানা বাড়ীতে চিকিৎসাধীন।

সংবাদ পেয়ে ঘটনার স্থান শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান পরিদর্শন করেছেন। আলহাজ¦ আরব আলী গাজীর পুত্র মোঃ মতিউর রহমান নান্টু জানান , প্রতিদিনের ন্যায় শনিবার রাত আনুমানিক ১১.২০ মিনিটের দিকে আমি বাড়ীতে আসি। গেডে তালা দেওয়ায় আমি আমার স্ত্রীকে ডাকতে থাকি। অনেক সময় ধরে ডাকাডাকির এক পর্যায়ে সে প্রায় অচেতন অবস্থায় গেড খুলে দেয়।

এ সময় তাকে অনেক অসুস্থ্যবোধ মনে হচ্ছিল। আমি রুমে গিয়ে ঘুমায় সেও ঘুমিয়ে পড়ে। ফজরের নামায পড়তে যাওয়ার সময় হঠাৎ আমরা কন্যা আরিয়ানা ব্যাপক অসুস্থ্যবোধ মনে করছিল। এ সময় আমি মায়ের ঘরে গিয়ে দেখি সেও অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ীর ২য় তলায় গিয়ে দেখি ঘরের ভিতরে সব তচনচ করা, আলমারী ভাঙ্গা। রুমের জানালার গ্রিল কাটা। যে আলমারীতে স্বর্ণ সংরক্ষন ছিল সেটিও ভেঙ্গে স্বর্ণ নিয়েছে।

তাছাড়া আমার মরট সাইকেলের তেল ও বাহির করে নিয়েছে। নান্টু আরও জানান , চোরেরা আনুমানিক পঞ্চাশ ভরি স্বর্নের জিনিস লুট করে নিয়ে গেছে। তার মা অসুস্থ থাকায় নগদ টাকার পরিমান জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন , চুরির ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। এ চুরির সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ