July 28, 2026, 10:39 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

রাজশাহীতে ‘আইটিইসি ডে-২০২৬’ উদযাপন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে রাজশাহীতে উদযাপিত হয়েছে ‘আইটিইসি ডে-২০২৬’।

রবিবার (২৯ মার্চ) রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। তিনি তার বক্তব্যে বলেন, ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি) কর্মসূচি দুই দেশের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও পেশাজীবী এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে এবং আইটিইসি প্রোগ্রামের মাধ্যমে প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা আইটিইসি কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে এর সুফল সম্পর্কে আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ দুই দেশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও উন্নয়নের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ