September 18, 2026, 2:01 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

‎তালা প্রতিনিধি

‎সকল ধরনের বৈষম্য বন্ধে চাই রাজনৈতিক সদিচ্ছা- প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম বিলোপ দিবস-২৬ পালিত হয়েছে।

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে রোববার (২৯ মার্চ) সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা ও সচেতনামূলক গণনাটক অনুষ্ঠিত হয় ।

নাগরিক প্রকল্পের আওতায়, এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় আমরাই পারি’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী কমিটির সভাপতি সুমা সরকার। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, পরিত্রাণ’র নির্বাহী পরিচালক মিলন কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল ও সাংবাদিক জুলফিকার রায়হান। বিডিইআরএম’র সাতক্ষীরা জেলা সভাপতি দিলীপ কুমার দাস’র পরিচালনায় সভায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র প্রোগ্রাম অফিসার দেবব্রত দাস ও সুমী রানী প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে সচেতনতামূলক নাটক প্রদর্শিত হয়। এরআগে সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় তালার ইসলামকাটি ও খলিষখালী ইউনিয়ন নাগরিক কমিটি এবং তালা উপজেলার নাগরিক ফোরামের  সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়ে থাকে। রোজা ও ঈদের কারনে তালায় ২৯ মার্চ দিবসটি পালন করা হয়। দিবসটির এদিনের  সভায় বক্তারা- সকল ধরনের বর্ণ বৈষম্য দূরীকরণে এবং বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করাসহ বর্ণ বৈষম্য বিলোপ আইন বাস্তবায়নের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ